যে শিশু উপহাসের ছায়ায় বড় হয়, তার হৃদয়ে জন্ম নেয় ভীরুতা।
যে শিশু নিরন্তর সমালোচনার মধ্যে বেড়ে ওঠে, সে শিখে শুধু নিন্দা করতে।
যে শিশু সন্দেহের বেড়াজালে বেড়ে ওঠে, সে প্রতারণার পথ চিনে নেয়।
যে শিশু বিরোধের আবহে গড়ে ওঠে, তার অন্তরে জন্ম নেয় শত্রুতা।
কিন্তু—
যে শিশু স্নেহের আলিঙ্গনে বেড়ে ওঠে, সে শেখে ভালোবাসতে।
যে শিশু উৎসাহের আলোয় বড় হয়, তার মনে জাগে আত্মবিশ্বাস।
যে শিশু সত্যের শিক্ষায় বেড়ে ওঠে, সে সুবিচারের পথ ধরে হাঁটে।
যে শিশু প্রশংসার ছোঁয়ায় বড় হয়, সে অন্যের গুণ অনুকরণ করতে শেখে।
যে শিশু ভাগ করে নিতে অভ্যস্ত হয়, তার অন্তরে জাগে সুবিবেচনা।
যে শিশু ধৈর্যের পাঠে বড় হয়, সে সহনশীলতার মূর্তি হয়ে ওঠে।
যে শিশু জ্ঞানের আলোয় দীপ্ত হয়, সে হয়ে ওঠে চিন্তাশীল।
আর যে শিশু সুখী পরিবেশে বেড়ে ওঠে, তার প্রাণ ভরে যায় ভালোবাসা ও সৌন্দর্যের রঙে।

No comments:
Post a Comment